বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

মল্লারপুরে ভুয়ো লটারির চক্রে বড়সড় সাফল্য, উদ্ধার প্রায় ১ কোটি টাকার টিকিট

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মল্লারপুরে ভুয়ো লটারির চক্রে বড়সড় সাফল্য, উদ্ধার প্রায় ১ কোটি টাকার টিকিট
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: ভুয়ো লটারির টিকিট তৈরি, মজুত ও সরবরাহের অভিযোগে মল্লারপুর থানার পুলিশের ধারাবাহিক অভিযানে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের সন্দেহভাজন ভুয়ো লটারির টিকিট।

২৫ সেপ্টেম্বর নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে বাহিনা মোড়ে অভিযান চালিয়ে প্রথমে মাধব সাহা, সুভান বাদ্যকর ও সাহেব শাহকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে ৪,০০০টি সন্দেহভাজন ভুয়ো লটারির টিকিট উদ্ধার হয়। পরে ধৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
২৮ সেপ্টেম্বর ভোরে অম্বা মোড় থেকে পাপাই গড়াইকেও গ্রেফতার করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া টিকিটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই চক্রের টিকিটের উৎস, সরবরাহকারী ও আর্থিক লেনদেনের পথ খতিয়ে দেখার পাশাপাশি আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করছে মল্লারপুর থানার পুলিশ।

আরও খবর