বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

জনকল্যাণ শিবিরে অভিজ্ঞতা অর্জনে বিশ্বভারতীর ছাত্রীরা

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
জনকল্যাণ শিবিরে অভিজ্ঞতা অর্জনে বিশ্বভারতীর ছাত্রীরা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলমান জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের কাছে ব্যাংকিং ও সরকারি পরিষেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে নঈসুভা প্রাইভেট লিমিটেড । সংস্থার উদ্যোগে এবং ষ্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া  -এর সহযোগিতায় বীরভূম জেলার প্রতিটি ব্লক ও পৌরসভা এলাকায় মোট ৫২টি ব্যাংকিং ক্যাম্প পরিচালিত হচ্ছে।
বুধবার রামপুরহাট পৌরসভার জনকল্যাণ শিবিরে আয়োজিত ক্যাম্পে জনধন অ্যাকাউন্ট খোলা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং কেওয়াইসি আপডেটসহ বিভিন্ন ব্যাংকিং পরিষেবা প্রদান করা হয়। আয়োজকদের দাবি, গ্রামীণ ও প্রান্তিক এলাকার মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অন্যদিকে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীও এই কর্মসূচিতে অংশ নিয়ে মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জন করছেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, পরিষেবা প্রদানের প্রক্রিয়া এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভের সুযোগ পাচ্ছেন তাঁরা। ছাত্রীরা জানান, ভবিষ্যৎ কর্মজীবনের জন্য এই অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান।
ব্যাংকিং পরিষেবার পাশাপাশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ জনকল্যাণ শিবিরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর