সর্বশেষ খবর
ঘোষণা ও বাস্তবের ফারাক, রেশনের ‘উন্নত’ চাল ঘিরে অশান্তির মেঘ
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
নিজস্ব সংবাদদাতা: জুন মাস থেকে রাজ্যজুড়ে রেশন ব্যবস্থায় আরও উন্নতমানের চাল দেওয়া হবে ক্ষমতায় এসেই এই ঘোষণা করেছিলেন নতুন খাদ্য ও সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনীয়া। কিন্তু মন্ত্রীর সেই প্রতিশ্রুতির সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনও মিল নেই বলে দাবি তুলল রেশন ডিলারদের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। ইতিমধ্যেই ডিলারদের পক্ষ থেকে খাদ্য দফতরে এই মর্মে একটি চিঠি পাঠিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ডিলার সংগঠনের দাবি, মন্ত্রী ঢাকঢোল পিটিয়ে উন্নত চালের কথা বললেও বাস্তবে দোকানে যে চাল এসে পৌঁছেছে, তার মান আগের মতোই সাধারণ। চালের গুণগত মানের কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু চিঠিতে লিখেছেন, খাদ্যমন্ত্রীর ঘোষণার পর সাধারণ মানুষ দোকানে এসে ভালো মানের চালের আশা করছেন। কিন্তু বাস্তবে একই চাল মেলায় উপভোক্তাদের মনে ব্যাপক হতাশা তৈরি হচ্ছে।
রেশন ডিলারদের আশঙ্কা, সরকারের বড় বড় প্রচারের কারণে সাধারণ মানুষের প্রত্যাশা আকাশছোঁয়া হয়ে গিয়েছে। অথচ সেই মানের চাল সরবরাহ করা ডিলারদের হাতে নেই। এর ফলে যেকোনো দিন উপভোক্তাদের ক্ষোভ আছড়ে পড়তে পারে দোকানে দোকানে। তৈরি হতে পারে চূড়ান্ত আইন-শৃঙ্খলা সমস্যা ও অশান্তির পরিবেশ।
সম্ভাব্য গোলযোগ এড়াতে সংগঠনটির প্রস্তাব, খাদ্য দফতরের আধিকারিক ও ডিস্ট্রিবিউটরদের উপস্থিতিতে চালের গুণমান যৌথভাবে পরীক্ষা করা হোক। একই সাথে বিজ্ঞপ্তির মাধ্যমে চালের আসল মান সম্পর্কে মানুষকে স্পষ্ট ধারণা দিক সরকার। এই চিঠির প্রতিলিপি ইতিমধ্যে মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিআইজি-সহ প্রশাসনের শীর্ষ মহলে পাঠানো হয়েছে। এখন দেখার, ডিলারদের এই আশঙ্কা কাটাতে খাদ্য দফতর।

