বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

ভুটানঘাট পরিদর্শনে মহাগুরু মিঠুন

ভুটানঘাট পরিদর্শনে মহাগুরু মিঠুন

৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, কুমারগ্রাম: ডুয়ার্সের পর্যটনে নতুন ভোরের হাতছানি। বৃহস্পতিবার ভারত-ভুটান সীমান্তবর্তী কুমারগ্রাম ব্লকের তুরতুরিখণ্ড পঞ্চায়েতের অন্তর্গত প্রাকৃতিক সৌন্দর্যের খনি ভুটানঘাট পরিদর্শনে এলেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা তথা প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। পাহাড়, নদী আর সবুজে ঘেরা ভুটানঘাটের নয়নাভিরাম সৌন্দর্য দেখে মুগ্ধ হন ‘মহাগুরু’। এদিনের হাইপ্রোফাইল পরিদর্শনে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মনোজকুমার ওরাওঁ, বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা (পূর্ব বিভাগ) দেবাশিস শর্মা, কুমারগ্রামের বিডিও সন্দীপ ধাড়া সহ প্রশাসনের একঝাঁক পদস্থ আধিকারিক। সীমান্তের এই অপরূপ প্রাকৃতিক ল্যান্ডস্কেপ ঘুরে দেখার পর আবেগাপ্লুত মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ভুটানঘাট অত্যন্ত সুন্দর একটি জায়গা। ঘুরে দেখে সত্যিই দারুণ লাগল। আমরা চাইছি এখানকার পর্যটন পরিকাঠামোর সার্বিক উন্নয়ন ঘটাতে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং কীভাবে এটিকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, তা নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।” প্রশাসনিক সূত্রে খবর, ডুয়ার্সের এই প্রত্যন্ত অথচ নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত এলাকাটিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় ও সুগম করে তুলতে বিশেষ পরিকল্পনায় জোর দেওয়া হচ্ছে। অভিনেতা মিঠুন চক্রবর্তীর সরাসরি এই পরিদর্শনের পর স্থানীয় বাসিন্দা এবং পর্যটন ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁদের আশা, সরকারের এই উদ্যোগে আগামী দিনে ভুটানঘাটকে ঘিরে উত্তরবঙ্গের পর্যটন শিল্পে এক নতুন জোয়ার আসবে এবং স্থানীয় অর্থনীতিতে কর্মসংস্থানের বিস্তর সুযোগ তৈরি হবে। এদিকে, প্রিয় তারকাকে কাছ থেকে একঝলক দেখতে এদিন এলাকায় ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ।

দেশজুড়ে ১৯৫টি সাইবার জালিয়াতি, কাটোয়ায় গ্রেফতার প্রাক্তন শিক্ষক

দেশজুড়ে ১৯৫টি সাইবার জালিয়াতি, কাটোয়ায় গ্রেফতার প্রাক্তন শিক্ষক

৯ অক্টোবর, ২০২৬
সাগরদিঘিতে জাল লটারি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ২

সাগরদিঘিতে জাল লটারি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ২

৯ অক্টোবর, ২০২৬
পটকা ফাটানো নিয়ে মধ্যরাতে অশান্তি বিশ্বভারতীতে, উপাচার্যের বাসভবন ঘেরাও

পটকা ফাটানো নিয়ে মধ্যরাতে অশান্তি বিশ্বভারতীতে, উপাচার্যের বাসভবন ঘেরাও

৯ অক্টোবর, ২০২৬
ভিডিয়ো বানিয়ে অনলাইনে বিক্রি, গোপালনগর থানা এলাকায় ধৃত দম্পতি

ভিডিয়ো বানিয়ে অনলাইনে বিক্রি, গোপালনগর থানা এলাকায় ধৃত দম্পতি

৮ অক্টোবর, ২০২৬
আজ বর্ধমানে মোহন ভাগবত, নজরে আরএসএসের মেগা বৈঠক

আজ বর্ধমানে মোহন ভাগবত, নজরে আরএসএসের মেগা বৈঠক

৮ অক্টোবর, ২০২৬
ফের পুলিশি হেফাজতে সুমিত রায়, বাড়ল অস্বস্তি

ফের পুলিশি হেফাজতে সুমিত রায়, বাড়ল অস্বস্তি

৮ অক্টোবর, ২০২৬
তৃণমূল আমলের পাহাড় কাটার সমস্ত প্রকল্প বাতিল

তৃণমূল আমলের পাহাড় কাটার সমস্ত প্রকল্প বাতিল

৮ অক্টোবর, ২০২৬
চাঁদার খাতার আড়ালে সমাজ সংস্কার, বাল্যবিবাহ রুখছে ‘অপরাজিতা’

চাঁদার খাতার আড়ালে সমাজ সংস্কার, বাল্যবিবাহ রুখছে ‘অপরাজিতা’

৮ অক্টোবর, ২০২৬
মহিলাদের সুরক্ষায় এবার অভিনব ‘ব্যাগ অ্যালার্ম’ কালিম্পং পুলিশের

মহিলাদের সুরক্ষায় এবার অভিনব ‘ব্যাগ অ্যালার্ম’ কালিম্পং পুলিশের

৭ অক্টোবর, ২০২৬
নাবালিকাকে বিয়ে অপরাধে শক্তিগড়ে স্বামী গ্রেপ্তার

নাবালিকাকে বিয়ে অপরাধে শক্তিগড়ে স্বামী গ্রেপ্তার

৭ অক্টোবর, ২০২৬
ধানখেতের বন্দুক নিয়ে খেলতে গিয়ে বিপত্তি, গুলিবিদ্ধ ছাত্র

ধানখেতের বন্দুক নিয়ে খেলতে গিয়ে বিপত্তি, গুলিবিদ্ধ ছাত্র

৭ অক্টোবর, ২০২৬