বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

পৌষমেলা নিয়ে কাটল সংশয়, ঐতিহ্যবাহী মেলার আয়োজনে সবুজ সংকেত প্রশাসনের

পৌষমেলা নিয়ে কাটল সংশয়, ঐতিহ্যবাহী মেলার আয়োজনে সবুজ সংকেত প্রশাসনের

১৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা আয়োজন নিয়ে অবশেষে সমস্ত জট কাটল। এবারও নির্ধারিত সময়েই ৭ পৌষ থেকে বোলপুরের মাঠে বসতে চলেছে এই ঐতিহাসিক মেলার আসর। রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বীরভূম জেলা প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতে দফায় দফায় আলোচনা চলছিল। সেই সূত্র ধরেই সোমবার ফের একটি উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে বসে দু'পক্ষ। সেখানেই মেলা প্রাঙ্গণ ও তার পারিপার্শ্বিক প্রস্তুতি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বভারতী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একাদিক প্রশাসনিক ও পঠনপাঠন সংক্রান্ত বিষয়ের পাশাপাশি এবারের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল আসন্ন পৌষমেলা। মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং সমস্ত রকম পরিকাঠামোগত সমস্যা দূর করতে বিশ্বভারতী কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার ও জেলা প্রশাসন। এদিনের প্রাথমিক দফার বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ, কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়, বীরভূমের জেলাশাসক ধবল জৈন, জেলা পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ এবং বোলপুরের মহকুমাশাসক ব্রততী দত্ত সহ অন্যান্য পদস্থ আধিকারিকেরা। মেলা প্রাঙ্গণের নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং পরিবেশ আদালতের নিয়মবিধি বজায় রাখার পাশাপাশি পর্যটন দফতরের সহযোগিতা নিয়েও বিস্তারিত রূপরেখা তৈরি করা হচ্ছে। বিশ্বভারতীর জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, মেলা আয়োজনের জন্য জেলা প্রশাসন ও রাজ্য সরকারের বিভিন্ন দফতর যৌথভাবে উদ্যোগী হয়েছে। এই প্রাথমিক সভার পর, আগামী নভেম্বর মাসে আরও একটি বিস্তারিত বৈঠক ডাকা হবে। সেখানেই মেলার দিনক্ষণ, স্টল বণ্টন এবং অন্যান্য খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করে রূপরেখা ঘোষণা করা হবে। এই সিদ্ধান্তের ফলে স্বস্তিতে বোলপুর-শান্তিনিকেতনের ব্যবসায়ী মহল থেকে শুরু করে বিশ্বভারতীর প্রাক্তনী ও মেলাপ্রেমী মানুষ।

ভুল অপারেশনে শিশুর মৃত্যু, বর্ধমানে গ্রেপ্তার আরও এক

ভুল অপারেশনে শিশুর মৃত্যু, বর্ধমানে গ্রেপ্তার আরও এক

১৩ অক্টোবর, ২০২৬
পুজোর মুখেও মেলেনি ডাক, চরম হতাশায় পূর্বস্থলীর মহিলা ঢাকিরা

পুজোর মুখেও মেলেনি ডাক, চরম হতাশায় পূর্বস্থলীর মহিলা ঢাকিরা

১২ অক্টোবর, ২০২৬
পুরুষের দেহে মিলল জরায়ু! চিকিৎসাজগতে বিরলতম বিস্ময় ডায়মন্ড হারবারে

পুরুষের দেহে মিলল জরায়ু! চিকিৎসাজগতে বিরলতম বিস্ময় ডায়মন্ড হারবারে

১২ অক্টোবর, ২০২৬
প্রয়াত ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে বস্ত্র বিতরণ, ১০০০ দুঃস্থ মানুষের পাশে পরিবার

প্রয়াত ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে বস্ত্র বিতরণ, ১০০০ দুঃস্থ মানুষের পাশে পরিবার

১১ অক্টোবর, ২০২৬
সংখ্যালঘু কিশোরের চিকিৎসায় এগিয়ে এলেন বিধায়ক রাজু পাত্র

সংখ্যালঘু কিশোরের চিকিৎসায় এগিয়ে এলেন বিধায়ক রাজু পাত্র

১১ অক্টোবর, ২০২৬
DYFI গলসী ২ লোকাল কমিটির ১৭ তম সম্মেলন

DYFI গলসী ২ লোকাল কমিটির ১৭ তম সম্মেলন

১১ অক্টোবর, ২০২৬
তারাপীঠে দুর্গাপুজোর আগে দুঃস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল

তারাপীঠে দুর্গাপুজোর আগে দুঃস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল

১১ অক্টোবর, ২০২৬
বৈধ চালান ছাড়া স্টোন চিপ পরিবহনের অভিযোগে আটক

বৈধ চালান ছাড়া স্টোন চিপ পরিবহনের অভিযোগে আটক

১০ অক্টোবর, ২০২৬
৫৪টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

৫৪টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১০ অক্টোবর, ২০২৬
আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ জয়নগরে গ্রেপ্তার ১

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ জয়নগরে গ্রেপ্তার ১

৯ অক্টোবর, ২০২৬
সমবায় দুর্নীতি তদন্তে গতি, স্নেহাশিসের জেলায় হানা অবসরপ্রাপ্ত বিচারপতি বসুর কমিশনের

সমবায় দুর্নীতি তদন্তে গতি, স্নেহাশিসের জেলায় হানা অবসরপ্রাপ্ত বিচারপতি বসুর কমিশনের

৯ অক্টোবর, ২০২৬