বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

ধুন্ধুমার মালদহে, স্টেশন থেকে বিরোধী শিবিরের চার সদস্য আটকের ঘটনায় চরম উত্তেজনা

ধুন্ধুমার মালদহে, স্টেশন থেকে বিরোধী শিবিরের চার সদস্য আটকের ঘটনায় চরম উত্তেজনা

৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: মালদহ জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনকে কেন্দ্র করে চরম নাটকীয় মোড় নজরে এল মঙ্গলবার। বহু প্রতীক্ষিত ভোটাভুটির ঠিক কয়েক ঘণ্টা আগে গভীর রাতে মালদহ টাউন স্টেশন থেকে চার জেলা পরিষদ সদস্যকে পুলিশ আটক করায় তীব্র রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ড থেকে ট্রেনে করে ফেরার পথেই তাঁদের আটক করা হয় বলে জানা গিয়েছে। বিরোধী শিবিরের অভিযোগ, সম্পূর্ণ গায়ের জোরে বিজেপিকে জেলা পরিষদের সভাধিপতির চেয়ার পাইয়ে দিতেই এক তরফা ভাবে বিরোধী সদস্যদের পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অনাস্থা প্রস্তাবের এই মহাযুদ্ধের আগে পুলিশের এই আকস্মিক পদক্ষেপকে সুপরিকল্পিত রাজনৈতিক চাল হিসেবেই দেখছে বিরোধী দলগুলি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গভীর রাতে মালদহ টাউন স্টেশন চত্বরে ব্যাপক ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং নেত্রী মৌসম বেনজির নূর। কংগ্রেস কর্মী-সমর্থকদের বিক্ষোভে স্টেশন চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। বিরোধী নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াক এভাবে কালিমালিপ্ত করার বিরুদ্ধে তাঁরা তীব্র আইনি লড়াইয়ে নামছেন। যদিও এই গ্রেপ্তারের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকার অভিযোগ নিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্তারা এখনও সংবাদমাধ্যমের সামনে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে ৪৩ আসনের এই জেলা পরিষদের সমীকরণ যখন অত্যন্ত স্পর্শকাতর, ঠিক তখনই ভোটাভুটির আগে এই আটক ঘিরে জোর জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। প্রশাসন পুরো বিষয়টির উপর কড়া নজর রাখছে।

নলহাটি-১ পঞ্চায়েত সমিতিতে সভাপতি নির্বাচন

নলহাটি-১ পঞ্চায়েত সমিতিতে সভাপতি নির্বাচন

৬ অক্টোবর, ২০২৬
গণধর্ষণে অভিযুক্ত তৃণমূল প্রধানকে এলাকায় হাঁটাল পুলিশ

গণধর্ষণে অভিযুক্ত তৃণমূল প্রধানকে এলাকায় হাঁটাল পুলিশ

৬ অক্টোবর, ২০২৬
সপ্তাহের শুরুতেই বাজারে উপচে পড়া ভিড়, তুঙ্গে জামদানির চাহিদা

সপ্তাহের শুরুতেই বাজারে উপচে পড়া ভিড়, তুঙ্গে জামদানির চাহিদা

৬ অক্টোবর, ২০২৬
বন্দেভারত ট্রেনের স্টপেজ সহ রামপুরহাটে রেল পরিষেবা নিয়ে একাধিক দাবিতে গণডেপুটেশনের প্রদান

বন্দেভারত ট্রেনের স্টপেজ সহ রামপুরহাটে রেল পরিষেবা নিয়ে একাধিক দাবিতে গণডেপুটেশনের প্রদান

৫ অক্টোবর, ২০২৬
মাঠে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

মাঠে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

৫ অক্টোবর, ২০২৬
শহিদ জওয়ানের শববাহী অ্যাম্বুল্যান্সে ট্রাকের ধাক্কা, মৃত ছেলে-সহ ৪

শহিদ জওয়ানের শববাহী অ্যাম্বুল্যান্সে ট্রাকের ধাক্কা, মৃত ছেলে-সহ ৪

৫ অক্টোবর, ২০২৬
কার্শিয়াঙে ভয়াবহ বিপর্যয়: ২০০ ফুট খাদে গাড়ি পড়ে মৃত ১, আহত ৫

কার্শিয়াঙে ভয়াবহ বিপর্যয়: ২০০ ফুট খাদে গাড়ি পড়ে মৃত ১, আহত ৫

৫ অক্টোবর, ২০২৬
পরকীয়ার চরম পরিণতি, প্রেমিকের মৃত্যুর পর আত্মঘাতী প্রেমিকা

পরকীয়ার চরম পরিণতি, প্রেমিকের মৃত্যুর পর আত্মঘাতী প্রেমিকা

৫ অক্টোবর, ২০২৬
শর্ট সার্কিট থেকে এসিতে আগুন? দগ্ধ বায়রনকে নিয়ে প্রশ্ন

শর্ট সার্কিট থেকে এসিতে আগুন? দগ্ধ বায়রনকে নিয়ে প্রশ্ন

৫ অক্টোবর, ২০২৬
পুজোর মুখে ১৯ জোড়া স্পেশাল ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের

পুজোর মুখে ১৯ জোড়া স্পেশাল ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের

৪ অক্টোবর, ২০২৬
বোলপুরে উদ্ধার ৪ হাজার প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি

বোলপুরে উদ্ধার ৪ হাজার প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি

৪ অক্টোবর, ২০২৬