বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

আলিপুরে ডিম-বিক্ষোভে ঘেরাও অরূপ বিশ্বাস

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
আলিপুরে ডিম-বিক্ষোভে ঘেরাও অরূপ বিশ্বাস
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: নজিরবিহীন উত্তেজনার সাক্ষী থাকল আলিপুর জাজেস কোর্ট। বৃহস্পতিবার বিকেলে আদালতের এক আইনজীবীর চেম্বারে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আসতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তাঁকে লক্ষ্য করে ‘ডিম-থেরাপি’ দেওয়ার জন্য বাইরে জড়ো হন আইনজীবী থেকে শুরু করে আমজনতার একাংশ। চারিদিক থেকে দাবি উঠতে থাকে, প্রাক্তন মন্ত্রীকে অবিলম্বে ঘর থেকে বের করে দিতে হবে।

পরিস্থিতি বেগতিক বুঝে চেম্বারের ভিতরে কার্যত বন্দি হয়ে পড়েন তৃণমূলের এই দাপুটে নেতা। উত্তেজনার চোটে ঘরের সব জানালা-দরজা বন্ধ করে দেওয়া হয়। বাইরে তখন তুমুল শোরগোল। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ঘরের দরজায় লাথি পর্যন্ত মারতে থাকেন। এদিকে ভিতরে থাকা অরূপবাবু সম্পূর্ণ নীরব, মুখে টুঁ শব্দটিও করছেন না।
চেম্বারের বাইরে এক বর্ষীয়ান আইনজীবীকে জানালার পাশে ডিম হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি চিৎকার করে বলতে থাকেন, “একবার বাইরে আসুন, নাহলে আমাকে ভিতরে ঢুকতে দিন। আমি কিছুই করব না।” অন্যদিকে, ফুটবল তারকা লিওনেল মেসিকে কলকাতায় আনার অনুষ্ঠানকে কেন্দ্র করে ওঠা আর্থিক অনিয়মের মামলার দিকে ইঙ্গিত করে ভিড়ের মধ্য থেকে কটাক্ষ ধেয়ে আসে। কেউ কেউ ব্যঙ্গ করে স্লোগান তোলেন, “বেরিয়ে আসুন, আমরা তো মেসিকে দেখতেই এসেছি।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। শাসকদল ঘনিষ্ঠ আইনজীবীদের সঙ্গে বিক্ষোভকারীদের চরম ধস্তাধস্তি বাধে এবং চেম্বারে ভাঙচুরের অভিযোগও ওঠে। সব মিলিয়ে আদালতের কাজ শিকেয় তুলে কয়েক ঘণ্টা ধরে চলল চরম নাটক ও হইচই।

আরও খবর