সর্বশেষ খবর
সোমবার গভীর রাতে বাইক দুর্ঘটনা, খবর পেয়ে উপস্থিত হয় ভাতারের বিধায়ক সৌমেন
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমের দুই কর্মী সোমবার গভীর রাতে নবদ্বীপ থেকে বাইকে করে নার্সিং হোম ফেরার পথে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নর্জা ব্রিজের কাছে একটি অজানা লরির ধাক্কায় দুর্ঘটনার কবলে পরে,, ভাতার থানার পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পাশাপাশি রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভাতারের বিধায়ক সৌমেন কার্ফাও
পৌঁছায়, আহত দুই জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক ২২বছরের প্রনিত রানাকে মৃত বলে ঘোষণা করেন,, তার সঙ্গী বর্তমানে গুরুত্বব জখম হয়ে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন,, নিহত যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বাঙালপুর গ্রামে, মঙ্গলবার বর্ধমান থানার পুলিশ বর্ধমান মেডিক্যাল কলেজ মর্গে ময়না তদন্ত সম্পন্ন হবার পর দেহটি পরিবারের হাতে তুলে দেয় ।

