বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

ফরাক্কায় আল-আমীন মিশন ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরাক্কায় আল-আমীন মিশন ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, ফরাক্কা: ফরাক্কার অর্জুনপুরের আল-আমীন মিশনের এক আবাসিক নাবালিকা ছাত্রীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। মৃত ছাত্রীর নাম হামিদা ইয়াসমিন (১৪)। সে স্থানীয় সুতি থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিল। মিশন কর্তৃপক্ষের দাবি, চারতলার ছাদ থেকে লাগোয়া পুকুরে পড়ে গিয়ে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। তবে এই দাবি মানতে নারাজ মৃতার পরিবার। তাঁদের অভিযোগ, মিশন কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে এবং এর পিছনে গভীর কোনও রহস্য বা খুনের ঘটনাও থাকতে পারে।

পরিবারের সদস্যরা জানান, মেয়ের দেহে ওপর থেকে পড়ে যাওয়ার মতো কোনও গুরুতর আঘাতের চিহ্ন তাঁরা দেখতে পাননি। উল্টে হামিদার নাক দিয়ে ফেনা জাতীয় কিছু বেরতে দেখা গিয়েছে। এর পাশাপাশি মৃত্যুর সঠিক সময় নিয়েও মিশন কর্তৃপক্ষ বারবার বয়ান বদল করছে এবং বিষয়টি আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ। মেয়ে কোনওভাবেই আত্মঘাতী হতে পারে না বলে দাবি করে ফরাক্কা থানায় মিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। তাঁরা ঘটনার একটি নিরপেক্ষ এবং উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনার খবর জানাজানি হতেই মিশন চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে। ছাদ থেকে পড়ে গিয়েই মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। মিশনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর