বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬
শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনে বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে বৃহস্পতিবারের ধুন্ধুমার কাণ্ডের পর অবশেষে পুলিশের মুখোমুখি হলেন তিনি। মঙ্গলবার দুপুর সওয়া বারোটা নাগাদ শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন ডায়মন্ড হারবারের সাংসদ। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন থানার বাইরে এবং সংলগ্ন ক্যামাক স্ট্রিট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

পুলিশ সূত্রের খবর, গত সপ্তাহের ওই ঘটনার প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য শেক্সপিয়র সরণি থানার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। সেই নোটিস মেনেই এদিন দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে থানায় পৌঁছান তিনি। তবে সাংসদ থানায় ঢোকার অনেক আগে থেকেই ওই এলাকায় জড়ো হতে শুরু করেছিলেন শয়ে শয়ে তৃণমূল কর্মী-সমর্থক। অভিষেক থানায় প্রবেশ করতেই বাইরে উপস্থিত দলের নেতা-কর্মীরা সেন্ট্রাল এজেন্সির অতিসক্রিয়তা এবং পুলিশের একাংশের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে সোচ্চার হন। রাস্তায় দাঁড়িয়ে লাগাতার স্লোগান দিতে শুরু করেন তাঁরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেক্সপিয়র সরণি থানার বাইরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। বসানো হয়েছিল অ্যালুমিনিয়ামের ব্যারিকেড। তৃণমূল কর্মীদের বিক্ষোভের জেরে মধ্য কলকাতার অন্যতম ব্যস্ত এই সংযোগস্থলে যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংসদের অফিসের সামনে থেকে বিলবোর্ড সরানোর নামে উস্কানি দেওয়া হয়েছিল এবং এখন তাঁকেই হেনস্থা করার চেষ্টা চলছে। অন্যদিকে, এই হাজিরাকে কেন্দ্র করে আইনি ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ আধিকারিকরা এই বিলবোর্ড বিতর্ক নিয়ে সাংসদের বয়ান রেকর্ড করছেন।

আরও খবর