বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

বিজেপি নেতাকে ঘিরে চোর স্লোগানে উত্তপ্ত এলাকা

প্রকাশিত: ১২ জুন, ২০২৬
বিজেপি নেতাকে ঘিরে চোর স্লোগানে উত্তপ্ত এলাকা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: এবার বিজেপি নেতাকে ঘিরে ‘চোর’ ‘চোর’ স্লোগাল উঠল বুদবুদের চাকতেঁতুল এলাকায়। অভিযোগ, বিজেপি নেতা কৌশিক মাঝি অবৈধ ভাবে বালির কারবার শুরু করেছেন। তারই প্রতিবাদে নেমে বুধবার রাতে চোর স্লোগান দিতে দেখা গেল বিজেপি কর্মীদের। যদিও কৌশিকবাবু অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, দলকে বদনাম করতেই ভোটের ফল বেরোনোর পরে যারা বিজেপি হয়েছে তারা এই চক্রান্ত করেছে। 

বুদবুদের চাকতেঁতুল পঞ্চায়েতের রণডিহার পাশ দিয়ে দামোদর নদ বয়ে গিয়েছে। এখানে রয়েছে একটি লকগেট। এলাকার শালডাঙ্গা, মুন্সিপুর গ্রামের পাশেই রয়েছে দামোদরের বালিঘাট। অভিযোগ, তৃণমূল আমলে এখানে রমরমিয়ে চলেছে বালির কারবার। দামোদর নদ থেকে বালি প্রধান রাস্তায় আনার জন্য জমির উপর দিয়ে রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে গত বছর সাঁকুড়ি এলাকা উত্তপ্ত হয়েছিল। প্রথমে বচসা তারপর হাতাহাতির ঘটনা ঘটে। গুরুতর জখমও হয়েছিলেন কয়েকজন। সেই ঘটনার পর পুলিশের নজরদারিতে কয়েকদিন বালি কারবারিরা চুপ থাকলেও ফের আগের মতোই ব্যবসা চলতে থাকে। 
রাজ্যে পালাবদলের পর এলাকার বাসিন্দারা ভেবেছিলেন এখানের বালি কারবারেও রাশ টানবে পুলিশ। কিন্তু এবার বিজেপি কর্মীরই যুক্ত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে (যদিও ‘বর্তমান’ ভিডিওর সত্যতা যাচাই করেনি)। সেখানে দেখা যায় পুলিশ কৌশিকবাবুকে একজনের বাড়ি থেকে বের করছে। পাশে থাকা বিজেপি কর্মীরা ‘বালি চোর’ স্লোগান দিচ্ছে। এদিন বিজেপি কর্মী ভরত বাগদি অভিযোগ করে বলেন, উনি চাকতেঁতুল অঞ্চলে বিজেপির কোনো পদে নেই। অথচ নিজেকে অঞ্চল সভাপতি বলছেন। সাঁকুড়িতে অবৈধ বালিঘাট তৈরি করেছেন। তৃণমূলের গুন্ডাবাহিনীকে নিয়ে মিটিং করেছেন। পুরনো কর্মীরা জানতে পারলে সেটার প্রতিবাদ করে। তখন উনি ছুটে গিয়ে একজনের বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ উদ্ধার করে। তিনি আরও অভিযোগ করে বলেন, চাকতেঁতুল ও রণডিহায় বাম জামানায় যারা শাসন করে এসেছিল সেই সিপিএম ও তৃণমূল বাহিনীকে নিয়ে উনি বৃহস্পতিবার সকালে বাজার এলাকায় তান্ডব চালিয়েছেন। তারপর আমরা সকলে আসি। ‘চোর’টাকে নদী পার করে দিয়ে এসেছি। আমরা রাজ্য সভাপতিকে জানাবো। স্থানীয়দের অভিযোগ, সদ্য ক্ষমতায় এসেছে বিজেপি। তারমধ্যেই বালিঘাটের দখল নিয়ে অশান্তি হচ্ছে। আসলে দীর্ঘ আন্দোলনের পর রণডিহা থেকে পানাগড় যাওয়ার রাস্তা হয়েছে। কিন্তু অতিরিক্ত বালি বোঝাই গাড়ি যাওয়ার ফলে রাস্তার হাল খারাপ হচ্ছে। 
যদিও অভিযোগ অস্বীকার করে কৌশিক বলেন, চাকতেঁতুল পঞ্চায়েতের প্রধান এখন জেলে। যারা এই চক্রান্ত করেছে তারা প্রধানের লোক। এলাকায় সব অবৈধ ঘাট বন্ধ। কাল আমাকে ঘিরে বিক্ষোভ করছিল। কিন্তু আমি বালি দুর্নীতি নিয়ে দীর্ঘদিন প্রতিবাদ করে আসছি। এলাকার মানুষ তা জানে। ভোটের ফল বেরোনোর পরে যুক্ত হওয়া বিজেপি এখন আমাকে বদনামের চেষ্টা করছি। দলের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে বিষয়টি নিয়ে আবেদন করবো।

আরও খবর