বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হলো ২০২৬ ফিফা বিশ্বকাপ

প্রকাশিত: ১২ জুন, ২০২৬
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হলো ২০২৬ ফিফা বিশ্বকাপ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ ফিফা বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হওয়ার ঠিক আগেই ফুটবল, সঙ্গীত এবং মেক্সিকোর ঐতিহ্যবাহী স্থানীয় সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন উপভোগ করল গোটা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বিশ্ববিখ্যাত পপ সম্রাজ্ঞী শাকিরা এবং নাইজেরিয়ার জনপ্রিয় সঙ্গীত তারকা বার্না বয়। এই দুই সুপারস্টার মঞ্চে একসঙ্গে পারফর্ম করে মাতিয়ে দেন স্টেডিয়ামের লাখো দর্শককে। তাঁরা দুজনে যৌথভাবে পরিবেশন করেন ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’।
তাঁদের পারফরম্যান্স চলাকালীন পুরো স্টেডিয়ামজুড়ে তুমুল উন্মাদনা তৈরি হয়। শাকিরার ধামাকা পারফরম্যান্স শেষ হওয়ার সাথে সাথেই আজতেকা স্টেডিয়ামের ওপরের আকাশে ছড়িয়ে দেওয়া হয় লাল, সাদা এবং সবুজ রঙের ধোঁয়া। আতশবাজির এই রঙগুলো মেক্সিকোর জাতীয় পতাকার রঙকে ফুটিয়ে তোলে, যা গ্যালারিতে উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। এই চোখধাঁধানো উৎসবের মধ্য দিয়েই ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহারণের সূচনা হলো।

আরও খবর