বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

ঝাড়খণ্ড থেকে অবৈধ বালি পাচারের অভিযোগ, লরি আটক পুলিশের 

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬
ঝাড়খণ্ড থেকে অবৈধ বালি পাচারের অভিযোগ, লরি আটক পুলিশের 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূমের রামপুরহাটে ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে অবৈধভাবে বালি আনার অভিযোগে একাধিক বালি বোঝাই লরি আটক করল পুলিশ। রবিবার বিশেষ সূত্রে খবর পেয়ে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ঝাড়খণ্ড–পশ্চিমবঙ্গ সীমান্তের সুড়িচুয়া এলাকায় অভিযান চালানো হয়।

   পুলিশের দাবি, ওভারলোড বালি বোঝাই লরিগুলি অবৈধভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করছিল। অভিযানে একাধিক লরির আটক করা হয়েছে। বর্তমানে আটক লরিগুলি মনসুবা বাইপাস সংলগ্ন একটি স্ট্যান্ডে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
    এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, সরকার পরিবর্তনের পরও অবৈধ বালি পাচার বন্ধ হয়নি। ঝাড়খণ্ড থেকে কীভাবে বালি পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং এর সঙ্গে কোনও প্রভাবশালী চক্র বা রাজনৈতিক যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা।

আরও খবর