সর্বশেষ খবর
হাসপাতাল চত্বরে ধূমপান ও তামাক সেবনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কালনা হাসপাতালে
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরকে সম্পূর্ণ নেশামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে বিশেষ অভিযান শুরু করল সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ভেতরে বা চত্বরে বিড়ি, সিগারেটসহ যেকোনো ধরনের তামাকজাত দ্রব্য সেবনের বিরুদ্ধে কড়া নজরদারি চালানো হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রে জানানো হয়েছে, সরকারি 'কোটপা' (COTPA) আইন অনুযায়ী স্বাস্থ্যকেন্দ্র চত্বরে যেকোনো ধরনের মাদক বা তামাকজাত দ্রব্য সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম কার্যকর করতে স্থানীয় পুলিশ প্রশাসন ও হাসপাতালের নিজস্ব নিরাপত্তারক্ষীদের নিয়ে যৌথভাবে হাসপাতালের বিভিন্ন অংশ, বিশেষ করে রোগীদের প্রতীক্ষালয় ও সম্ভাব্য স্থানগুলোতে পরিদর্শন চালানো হচ্ছে।
অভিযান চলাকালীন যাদের তামাক সেবন করতে দেখা যাচ্ছে, তাদের আইন সম্পর্কে অবগত করার পাশাপাশি সচেতনতামূলক লিফলেট দেওয়া হচ্ছে। একই সঙ্গে সতর্কবার্তা হিসেবে নামমাত্র জরিমানা করা হচ্ছে, যাতে ভবিষ্যতে তারা হাসপাতাল চত্বর বা কোনো সরকারি ও সার্বজনীন স্থানে ধূমপান না করেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নিয়ম অমান্য করলে ভবিষ্যতে কড়া আইনি পদক্ষেপ ও জরিমানার ব্যবস্থা বহাল থাকবে। পাপাই সরকারের রিপোর্ট তারা নিউজ পূর্ব বর্ধমান।

