বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

উজবেকিস্তান থেকে ভারতে আসবে ইউরেনিয়াম, তাশখন্দে মোদি-মিরজিয়য়েভ বৈঠক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬
উজবেকিস্তান থেকে ভারতে আসবে ইউরেনিয়াম, তাশখন্দে মোদি-মিরজিয়য়েভ বৈঠক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ পৃথিবীর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ ফুরিয়ে আসছে চিরাচরিত প্রাকৃতিক শক্তির ভাণ্ডার। এই পরিস্থিতিতে পরিবেশবান্ধব ও অপ্রচলিত শক্তির ওপর জোর দিতে বিশ্বমঞ্চে অগ্রণী ভূমিকা নিচ্ছে ভারত। সেই লক্ষ্যপূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক উজবেকিস্তান সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। মধ্য এশিয়ার এই দেশটি থেকে ভারতে পরমাণু জ্বালানি বা ইউরেনিয়াম সরবরাহের জন্য একটি ঐতিহাসিক দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরিত হলো তাশখন্দে। এর ফলে ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পগুলিতে বিপুল গতি আসবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

উজবেক প্রেসিডেন্ট শভকত মিরজিয়য়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি ভাগ করে নেন। মোদি জানান, “আমরা ইউরেনিয়াম সরবরাহের জন্য একটি দীর্ঘমেয়াদী এবং স্থায়ী ব্যবস্থা গড়ে তুলব।” তবে কেবল পরমাণু জ্বালানিই নয়, ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে এই বৈঠকে তিনটি ‘সিস্টার-সিটি’ ও ‘সিস্টার-স্টেট’ চুক্তিও চূড়ান্ত করা হয়েছে। যার মাধ্যমে দুই দেশের নির্দিষ্ট কিছু শহর ও রাজ্যের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও বাণিজ্যের আদানপ্রদান আরও বাড়বে।
বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে, দুই রাষ্ট্রপ্রধানের এই আলোচনা যেন কেবল স্বাক্ষরিত কাগজের স্তূপেই বন্দি না থাকে। চুক্তিগুলিকে দ্রুত বাস্তবায়িত করার জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বা ‘অ্যাকশন প্ল্যান’ প্রণয়নের আহ্বান জানিয়েছেন তিনি। যাতে দুই দেশের এই কৌশলগত অংশীদারিত্বের সুফল বাস্তবে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে। সব মিলিয়ে, শক্তি সুরক্ষার ক্ষেত্রে এই চুক্তি ভারতের জন্য এক মস্ত বড় মাইলফলক হতে চলেছে।

আরও খবর