বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে খেলা ফুটবলার বিশ্বকাপের প্রথম একাদশে

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
সুনীল ছেত্রীদের বিরুদ্ধে খেলা ফুটবলার বিশ্বকাপের প্রথম একাদশে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য কীর্তি গড়লেন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার সরপ্রীত সিং। প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথম একাদশে (স্টার্টিং ইলেভেন) জায়গা পেয়ে রেকর্ড বুকে নিজের নাম তুলে নিলেন তিনি। লস অ্যাঞ্জেলেসে ইরানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের হয়ে গ্রুপ পর্বের ম্যাচে এই ঐতিহাসিক নজির গড়েন অকল্যান্ডে জন্মগ্রহণ করা এই পঞ্জাবি মিডফিল্ডার।

এর আগে ২০০৬ সালে ফ্রান্সের হয়ে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার বিকাশ ধোরাসু বিশ্বকাপে খেললেও, তিনি প্রথম একাদশে সুযোগ পাননি। কিন্তু ২৬ বছর বয়সি সরপ্রীতকে নিয়ে সেই আক্ষেপ মিটল। ইরানের বিরুদ্ধে এই হাইভোল্টেজ ম্যাচে দলের প্রধান কোচ ড্যারেন বেজলি শুরু থেকেই মাঝমাঠের দায়িত্ব সঁপে দিয়েছিলেন এই পঞ্জাবি তরুণের কাঁধে। পুরো ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে কোচের আস্থার মর্যাদা রাখেন তিনি। ৯০ মিনিট পর্যন্ত তাঁর ওপর ভরসা রেখেছিলেন কোচ, এরপর একদম শেষ মুহূর্তে অর্থাৎ ৯০তম মিনিটে তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়।
নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্ম হলেও সরপ্রীতের পারিবারিক শিকড় আদতে পঞ্জাবের জলন্ধরে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তাঁর টান ছিল অদম্য। এর আগে জার্মানির ঐতিহ্যবাহী ক্লাব বায়ার্ন মিউনিখে সই করেও প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি। এবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে প্রথম একাদশে শুরু করে পঞ্জাব তথা গোটা ভারতীয় অনাবাসী সমাজের মুখ উজ্জ্বল করলেন এই প্রতিভাবান মিডফিল্ডার।

আরও খবর