বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

সম্প্রীতির আহার

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬
সম্প্রীতির আহার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, মেমারি: রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি জাবুই এলাকায় দুস্থ শিশুদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করল মেমারি স্বেচ্ছাসেবি সংস্থা সম্প্রীতি ঐক্য। জাবুই এলাকায় বেশ কয়েকটি ইটভাটা রয়েছে। সেখানে কর্মরত কিছু ভাটা শ্রমিক পরিবারের ছোট বাচ্চাদের  মধ্যাহ্নভোজন করানো হয়।

এদিনে প্রায় ৭০ জন শিশু এই মধ্যাহ্নভোজন করেন। মেমারি সম্প্রীতি ঐক্য পক্ষ থেকে স্বেচ্ছাসেবি সংস্থার সম্পাদক আসরাফুল ইসলাম জানান, সারা বছর ধরেই নানান সেবামূলক কর্মসূচি নেওয়া হয়। কখনো বস্ত্র বিতরণ কখনো বা রক্তদান শিবির আবার কখনো রাস্তায় পড়ে থাকা অসহায় আর্ত মানুষের সকাল হয়ে ওঠেন মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা। তাদের সারা বছরের সেবামূলক কর্মসূচি অন্যতম দুস্থ শিশুদের মধ্যাহ্নভোজন। এদিন তাদের মেনুতে ছিল ভাত ডাল মাংস চাটনি পাঁপড়।