সর্বশেষ খবর
পার্টি অফিস পুনরুদ্ধার
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ গলসী ১ এরিয়া কমিটির অন্তর্গত পারাজ তিন নম্বর শাখার জাগুলিপাড়া গ্রামে দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূলী দুষ্কৃতিদের দ্বারা বন্ধ করে দেওয়া পার্টির দলীয় কার্যালয়টি গ্রামবাসীদের উদ্যোগে বৃহস্পতিবার পুনরুদ্ধার করে নতুন ভাবে উন্মোচন হল। অনুষ্ঠান শুরুতে দলীয় পতাকা উত্তোলন করেন দলীয় নেতা ধর্মপাল বাউড়ি। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে মাল্যদান করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক সৈয়দ হোসেন, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অশেষ কোনার, প্রাক্তন এমপি শেখ সাইদুল হক, কমল সরকার, হারাধন ঘোষ, শেখ সিরাজুল, লাল মোহাম্মদ মন্ডল এবং গ্রামবাসীর পক্ষেসেখ লিয়াকত। পার্টি অফিসটি ফিতে কেটে উন্মোচন করেন কমরেড সৈয়দ হোসেন ।
এই অনুষ্ঠান উপলক্ষ্যে একটি রক্ত দান শিবির এর আয়োজন করা হয়। সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে রক্ত দান শিবিরটি উদ্বোধন করে সৈয়দ হোসেন এবং সভাপত্বিত করেন কমল সরকার। রক্তদান শিবিরে মোট ৫২ জন গ্রামবাসী রক্ত দান করেছেন । এদের মধ্যে মহিলা রক্তদাত্রী ছিলেন মোট ৮ জন । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি মিছিলের মাধ্যমে গ্রাম পরিক্রমা করা হয়। শেষে একটি জনসভার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়। সভার মূল বক্তা ছিলেন হারাধন ঘোষ, সাইদুল হক, অনির্বাণ রায়চৌধুরী।

