মেমারি সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো
নিজস্ব প্রতিনিধি: রথযাত্রা মানেই দূর্গা পূজার কাউন্টডাউন শুরু। কিন্তু এবারের দুর্গাপূজা কমিটি গুলির পুজোর বাজেট গতবারের তুলনায় অনেকটাই কম।
কিন্তু কেন? সরকারি অনুদানের অনিশ্চয়তার এবং নিক দ্রব্যমূল্য বৃদ্ধির কারণেই কি কমছে পূজোর বাজেট। তেমনটাই কিন্তু বলছেন
দক্ষিণ মেমারি সার্বজনীন দুর্গোৎসব সমিতি।
এদিন রথ যাত্রার পুণ্য লগ্নে দক্ষিণ মেমারি সার্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সারম্বরে। দক্ষিণ মেমারি সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপূজা এবছর পঁয়ষট্টি তম বর্ষে পদার্পণ করছে এবং এই ৬৫ তম বর্ষে তাদের থিম আলপনা যা মেমারি বাসির কাছে যথেষ্ট সাড়া ফেলবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
দক্ষিণ মেমারি সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোর এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেমারীর বিধায়কও। বিধায়ক কে কাছে পেয়ে সংবর্ধনা জানানো হয় পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকে।
পূজা উদ্যোক্তারা জানান যে এ বছর তাদের বাজেট 5 লক্ষ টাকা যা গতবারের বাজেটের তুলনায় কম! এবং এই বাজেট কমে যাওয়ার কারণ হিসেবে তারা বলেন যে পূর্বতন রাজ্য সরকারের পক্ষ থেকে দূর্গা পূজার জন্য যে সরকারি আর্থিক অনুদান পাওয়া যেত এই আর্থিক অনুদান পাওয়ার নিশ্চয়তা এ বছর নেই এবং যে হারে বর্তমানে দ্রব্যমূল্যে বৃদ্ধির কারণেই কমেছে পুজোর বাজেট।

