বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

মাদকবিরোধী অভিযানে সাফল্য 

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬
মাদকবিরোধী অভিযানে সাফল্য 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূম জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল মুরারই থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে মুরারই–চাত্রা রোডের বাথিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কোডিন মিশ্রিত কফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে একটি সাদা রঙের স্করপিও গাড়িতে তল্লাশি চালিয়ে গোপনভাবে লুকিয়ে রাখা তিনটি নাইলনের বস্তা থেকে মোট ১,৬৫০টি সিল করা নিষিদ্ধ কফ সিরাপের বোতল উদ্ধার হয়। উদ্ধার হওয়া সিরাপের মোট পরিমাণ প্রায় ১৬৫ লিটার, যা কোডিন মিশ্রিত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।
এই ঘটনায় সাঁইথিয়া থানার বাগডোলা গ্রামের বাসিন্দা মুকলেসুর শেখ ওরফে সাকিনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া নিষিদ্ধ দ্রব্য পরিবহনের বৈধ কোনও নথি তিনি দেখাতে না পারায় তাকে আটক করে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়।
রবিবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সিউড়ি আদালতে পেশ করা হয়েছে। উদ্ধার হওয়া নিষিদ্ধ কফ সিরাপের উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এর সঙ্গে জড়িত পাচারচক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ।
মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের এই সাফল্যকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

আরও খবর