বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

পূরব ব্যানার্জির কবিতা রথযাত্রা ও বৃষ্টি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬
পূরব ব্যানার্জির কবিতা রথযাত্রা ও বৃষ্টি
পূরব ব্যানার্জীপূরব ব্যানার্জী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রথযাত্রা ও বৃষ্টি 
                   পূরব ব্যানার্জী

দীপ্ত রবি, অসহ্য দহন! 
কোথায় আষাঢ়ের সেই নীল নবঘন  ! 
এবছর দারুণ গরম, নাই বৃষ্টি, 
নাই একটু শীতল সমীরণ ।। 

ঘর্মাক্ত ক্লান্ত শরীর, 
সকলেরই অতিষ্ঠ প্রাণ নাভিশ্বাস , 
আবহাওয়া শুষ্ক, তাপদাহের বার্তা, 
নাই বর্ষণের সম্ভাবনা, আশ্বাস।। 

এদিকে আজ যে রথযাত্রা !! 
অসহ্য গরমেও সবার আনন্দোচ্ছ্বাস , 
কেবলই, শ্রেয়ার ঠাকুমার মুখে -----------
আজ বৃষ্টি হওয়ার অগাধ বিশ্বাস ।।

কারো মুখে অবজ্ঞার হাসি, 
কেউ ভাবে অন্ধ ভক্তি ঠাকুমার ! 
কেউ শুনেও না শোনার ভান করে, 
কেউ বলে, "সত্য বচন হোক তোমার"।। 

দুপুর গড়িয়ে বিকেলের আকাশ -----
প্রচণ্ড ভানু রুদ্র রূপে, 
তাপ বিকিরণে, গগনে ভ্রাম্যমাণ ! 
রথ দুলে ওঠে কঠিন পথে, 
তপ্ত পথে খালি পায়ে, 
দড়ি টানে রাজপথে ভক্তগণ।। 

ঠাকুমা আকাশ পানে চায়, 
সকলে অট্টহাসি তুলে, 
বলে, " ওগো, বুড়ি বর্ষা কোথায় !" 
হটাৎই বজ্রনাদ তুলে ------
বিনা মেঘে সারাটা আকাশ জুড়ে, 
বৃষ্টি নামে শহরে আচমকাই ।। 

জগন্নাথ রথের সিংহাসনে, 
জমে ওঠে রথের মেলা জনসমাগমে !! 
ঠাকুমার মুখে অদ্ভুত বিশ্বাসী হাসি।

আরও খবর