বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

‘হর ঘর তিরঙ্গা’ নিয়ে কেন্দ্রের নির্দেশ

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬
‘হর ঘর তিরঙ্গা’ নিয়ে কেন্দ্রের নির্দেশ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে আবারও সাড়ম্বরে পালিত হতে চলেছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। চলতি বছরে আগামী ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি উদযাপনের জন্য রাজ্যগুলিকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র। এই মর্মে গত ১৪ জুলাই কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রকের সচিব বিবেক আগরওয়াল একটি চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে।

রাজনৈতিক শিবিরের একাংশের অভিযোগ, অতীতে এ রাজ্যে এই কর্মসূচি পালনের ক্ষেত্রে তেমন কোনো বিশেষ উদ্যোগ বা প্রচার দেখা যেত না। তবে এবার রাজ্যে পরিস্থিতি বদলেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই কর্মসূচিকে একেবারে পঞ্চায়েত স্তর পর্যন্ত ব্যাপকভাবে ছড়িয়ে দিতে কোমর বেঁধে নামছে প্রশাসন। প্রতিটি স্তরে জোরকদমে চালানো হচ্ছে প্রচারও। 
চলতি বছরের এই কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্রা। এবছর জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে। কেন্দ্রের পাঠানো নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, স্বাধীনতা দিবসের সমস্ত সরকারি অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সমবেত কণ্ঠে বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গাইতে হবে। রাজ্য প্রশাসনকেই এই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। 
একই সঙ্গে দেশপ্রেমের এই আবহকে ডিজিটাল মাধ্যমে তুলে ধরতেও একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে উৎসাহিত করতে ডিজিটাল প্ল্যাটফর্মে ‘সেলফি উইথ তিরঙ্গা’ আপলোডের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রের পোর্টালে এই সেলফি বা ছবি আপলোড করার সঙ্গে সঙ্গেই তা স্বয়ংক্রিয়ভাবে ‘বন্দে মাতরম’ ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে যাবে। পঞ্চায়েত থেকে ব্লক স্তর পর্যন্ত প্রতিটি সরকারি দফতর এবং সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাতে তেরঙা পতাকার গৌরব পৌঁছে যায়, এখন সেটাই মূল লক্ষ্য প্রশাসনের।

আরও খবর