বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

ত্রাণ কেলেঙ্কারিতে ফের নাম জড়াল প্রাক্তন বিধায়কদের! উদ্ধার রাশি রাশি মাল

ত্রাণ কেলেঙ্কারিতে ফের নাম জড়াল প্রাক্তন বিধায়কদের! উদ্ধার রাশি রাশি মাল

২৪ জুন, ২০২৬

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ ত্রাণ নিয়ে ফের বড়সড় দুর্নীতির অভিযোগ মুর্শিদাবাদে। এবার সরাসরি নাম জড়াল দুই প্রাক্তন বিধায়কের। রানিনগরের প্রাক্তন বিধায়ক সৌমিক হোসেনের গোডাউন থেকে উদ্ধার হলো সরকারি ত্রাণের পাহাড়। প্রায় একই সময়ে ডোমকলের প্রাক্তন তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও হানা দিল পুলিশ। SDO-র নেতৃত্বে পুলিশ ও সিভিল ডিফেন্সের যৌথ টিম সৌমিক হোসেনের গোডাউনে তল্লাশি চালায়। বেরিয়ে আসে শয়ে শয়ে ত্রিপল, শাড়ি, ধুতি, কম্বল, বেডশিট ও প্যান্ট। প্রতিটিই ত্রাণের জন্য বরাদ্দ সামগ্রী বলে মনে করছে প্রশাসন। অন্যদিকে ডোমকলে জাফিকুল ইসলামের বাড়িতেও পুলিশের অভিযানে মিলেছে বিপুল পরিমাণ ত্রাণের মাল। গোটা বাড়ি ঘিরে রেখে উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন। উঠছে একাধিক প্রশ্ন- ১. দুর্গতরা যখন ত্রাণের অপেক্ষায়, তখন সরকারি মাল প্রাক্তন বিধায়কদের হেফাজতে কেন? ২. কতদিন ধরে এই সামগ্রী মজুত করে রাখা হয়েছিল? ৩. এর পিছনে কি বড় কোনও ত্রাণ পাচার চক্র কাজ করছে? SDO জানিয়েছেন, উদ্ধার হওয়া প্রতিটি সামগ্রীর হিসাব নেওয়া হচ্ছে। যাচাইয়ের পর দ্রুত প্রকৃত দুর্গতদের হাতে তুলে দেওয়া হবে। একইসঙ্গে তদন্ত শুরু হয়েছে। কার নির্দেশে, কী উদ্দেশ্যে এই মাল মজুত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের কটাক্ষ, “ত্রাণের চাল, ত্রিপল সবই নেতাদের ঘরে।” যদিও দুই প্রাক্তন বিধায়কের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি। জেলা জুড়ে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, দুর্যোগের সময় বিলি না করে ত্রাণের মাল লুকিয়ে রাখা হলো কেন?

তালা ঝুলল নারায়ণপুর পঞ্চায়েতে! ১০ দফা দাবি নিয়ে রাস্তায় প্রবীণরা

তালা ঝুলল নারায়ণপুর পঞ্চায়েতে! ১০ দফা দাবি নিয়ে রাস্তায় প্রবীণরা

২৪ জুন, ২০২৬
মুর্শিদাবাদ মেডিক্যালের খাবার নিয়ে নয়া রিপোর্ট, পরিদর্শনে মলয় মহাজন

মুর্শিদাবাদ মেডিক্যালের খাবার নিয়ে নয়া রিপোর্ট, পরিদর্শনে মলয় মহাজন

২৪ জুন, ২০২৬
সামশেরগঞ্জে ভুয়ো আধার তৈরী কেন্দ্রের হদিস! ল্যাপটপ-সহ যুবক গ্রেফতার

সামশেরগঞ্জে ভুয়ো আধার তৈরী কেন্দ্রের হদিস! ল্যাপটপ-সহ যুবক গ্রেফতার

২৪ জুন, ২০২৬
বোনহাট গ্রাম পঞ্চায়েতের গৌরবাজারে ১২৫ দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা

বোনহাট গ্রাম পঞ্চায়েতের গৌরবাজারে ১২৫ দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা

২৪ জুন, ২০২৬
টানা বৃষ্টিতে নদী ফুসছে, মাছ ধরার ধুম

টানা বৃষ্টিতে নদী ফুসছে, মাছ ধরার ধুম

২৪ জুন, ২০২৬
কালনায় বাংলাদেশি সন্দেহে ৩ জনকে আটক

কালনায় বাংলাদেশি সন্দেহে ৩ জনকে আটক

২৪ জুন, ২০২৬
বর্ধমান শহরে বিল বুজিয়ে আবাসনের চক্রান্ত

বর্ধমান শহরে বিল বুজিয়ে আবাসনের চক্রান্ত

২৪ জুন, ২০২৬
চিকিৎসকের বাড়িতে চুরি

চিকিৎসকের বাড়িতে চুরি

২৪ জুন, ২০২৬
সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেপ্তার তৃণমূল নেতার ভাই

সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেপ্তার তৃণমূল নেতার ভাই

২৪ জুন, ২০২৬
ভারী বৃষ্টিতে ভেঙে গেলো অস্থায়ী সাঁকো, ফাঁসির ঘাটে সেতুর দাবি আজও অধরা

ভারী বৃষ্টিতে ভেঙে গেলো অস্থায়ী সাঁকো, ফাঁসির ঘাটে সেতুর দাবি আজও অধরা

২৪ জুন, ২০২৬
মহরমে ডিজে নয়, কড়া বার্তা পুলিশের

মহরমে ডিজে নয়, কড়া বার্তা পুলিশের

২৩ জুন, ২০২৬