বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

জবরদখল উচ্ছেদে এগিয়ে এলেন স্থানীয়রা

জবরদখল উচ্ছেদে এগিয়ে এলেন স্থানীয়রা

১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের আড়া মোড় থেকে শিবতলা মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসআরডিএ-র তত্ত্ববধানে এই কাজ হচ্ছে। কিন্তু স্থানীয়দের একাংশের অভিযোগ, জবরদখলের সমস্যা না মিটিয়েই কাজের অগ্রগতি হচ্ছে। জবরদখল উচ্ছেদ না হলে রাস্তা চওড়া হবে না। রবিবার এলাকার বাসিন্দাদের একাংশ জবরদখল করে রাখা ব্যক্তিদের বাড়িতে গিয়ে বোঝান রাস্তা চওড়া না হলে সমস্যা সকলেরই হবে। মলানদিঘি পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে রাস্তাটির সংস্কার ও সম্প্রসারনের কাজ শুরু হয়েছে। জবরদখল উচ্ছেদের বিষয়ে ব্লক প্রশাসনকে জানানো হয়েছিল। পরিদর্শনও হয়েছিল। এই সংক্রান্ত সমস্ত কাগজপত্র ব্লকে অনেক আগেই জমা দেওয়া হয়েছে। এখন স্থানীয়রাও এগিয়ে আসছেন সমস্যা সমাধানের জন্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই রাস্তা দিয়ে কাঁকসা এলাকা থেকে সহজে দুর্গাপুরে যাওয়া যায়। কাঁকসা ছাড়া আউশগ্রাম বা বীরভূম থেকে প্রতিদিন বিভিন্ন কাজে দুর্গাপুর যেতে রাস্তাটি বহু মানুষ ব্যবহার করেন। এই রাস্তা ধরে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল যাওয়া যায়। অথচ গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন সংস্কার হয়নি। ফলে রাস্তা জুড়ে ছোট বড়ো গর্ত তৈরি হয়েছিল। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছিল। অবশেষে সিদ্ধান্ত হয় রাতের প্রাক্তন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের উদ্যোগে এসআরডিএ থেকে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করা হবে। পেভার ব্লক দিয়ে পুরো রাস্তা তৈরি করা হবে। কাঁকসার স্বাধীন হালদার বলেন, এই রাস্তা আমি নিয়মিত ব্যবহার করি। রাস্তার দুপাশে রয়েছে প্রচুর বহুতল আবাসন। দুর্গাপুরে বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল যাওয়া যায় এই রাস্তায়। ফলে চাপ থাকে ব্যাপক। রাস্তা সংস্কারের কাজ হচ্ছে। তবে জবরদখল উচ্ছেদ না করে রাস্তা সংস্কার করলে আগের মতই গাড়ির জ্যাম হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা বলেন, স্থানীয়দের একাংশ রাস্তা ঘেঁষে বাড়ির সীমানা পাঁচিল করছেন। ফলে রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। অভিযোগ,জবরদখল নিয়ে জনশুনানিও হয়েছিল। কিন্তু তারপর প্রশাসনের পক্ষে এই নিয়ে আর কোন উদ্যোগ চোখে পড়ে নি। এদিন প্রায় ত্রিশ জনের একটি দল এলাকায় আবেদন মিছিল করে। ইউকো ব্যাংক মোড় থেকে শুরু হয় সেই মিছিল। মিছিলের সামনে থাকা ফ্লেক্সে লেখা ছিল, আড়া কালিনগর বাসিন্দাদের অনুরোধ আড়া মোড় থেকে শিবতলা পর্যন্ত রাস্তার দুধর জবরদখল মুক্ত করতে হবে। স্থানীয় বাসিন্দা বরুণ ঘোষাল বলেন, জন শুনানির সময় ব্লক প্রশাসন এখানে উপস্থিত ছিল। সেখানে ঠিক হয়েছিল রাস্তা চওড়া করা হবে। কিন্তু জবরদখল উচ্ছেদ না করায় রাস্তায় যানজট হচ্ছে। মহকুমা শাসককেও বিষয়টি লিখিত ভাবে জানানো হয়েছে। রাস্তা জবরদখল মুক্ত করতে প্রত্যেকের বাড়ি গিয়ে অনুরোধ করেছি। এদিন আবেদনকারী চঞ্চল চট্টোপাধ্যায়, অম্বিকা রায়রা বলেন, এই রাস্তা চওড়া হলে সবার সুবিধা হবে। এলাকার দীর্ঘদিনের সমস্যা যানজট থেকে মুক্ত হবে। এই রাস্তা দিয়ে গোপালপুর পর্যন্ত মিনি বাস চালু হওয়ার সবুজ সংকেত আমরা পেয়েছি। রাস্তা চওড়া হলে বাস চলাচলে কোনো অসুবিধা হবে না। কাঁকসা বিডিও সৌরভ গুপ্ত বলেন, ওনারা আবেদন করেছেন। আমাদের দিক থেকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে প্রাচীরের বাইরে কিছু থাকলে সেটা সরিয়ে কাজ করতে হবে।

মৃত্যুর ক্ষতিপূরণেও কাটমনির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে

মৃত্যুর ক্ষতিপূরণেও কাটমনির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে

১৮ মে, ২০২৬
বুদবুদে বিজেপির বিশাল বিজয় মিছিল, ‘ভয় আউট ভরসা ইন’ স্লিপে বার্তা নেতৃত্বের

বুদবুদে বিজেপির বিশাল বিজয় মিছিল, ‘ভয় আউট ভরসা ইন’ স্লিপে বার্তা নেতৃত্বের

১৭ মে, ২০২৬
উচ্চমাধ্যমিকে নবম গলসির অরিত্র 

উচ্চমাধ্যমিকে নবম গলসির অরিত্র 

১৬ মে, ২০২৬
অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের প্রতিনিধিরা বাড়ালেন সাহায্যের হাত

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের প্রতিনিধিরা বাড়ালেন সাহায্যের হাত

১৪ মে, ২০২৬
তৃণমূলের দাপুটে নেতা বুদবুদের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু গ্রেপ্তার

তৃণমূলের দাপুটে নেতা বুদবুদের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু গ্রেপ্তার

১৪ মে, ২০২৬
গুসকরা দুর্গাপুর রুটে সরকারি বাস বাড়ানোর দাবি মহিলাদের

গুসকরা দুর্গাপুর রুটে সরকারি বাস বাড়ানোর দাবি মহিলাদের

১৪ মে, ২০২৬
ভরা গ্রীষ্মে জলবন্দি কাঁকসার আবাসিকরা

ভরা গ্রীষ্মে জলবন্দি কাঁকসার আবাসিকরা

১৩ মে, ২০২৬
মানকর কলেজে রবীন্দ্র স্মরণ

মানকর কলেজে রবীন্দ্র স্মরণ

১২ মে, ২০২৬
আউশগ্রামে ৩৮ লক্ষের ড্রাগন ফল বাগান ধ্বংস

আউশগ্রামে ৩৮ লক্ষের ড্রাগন ফল বাগান ধ্বংস

১২ মে, ২০২৬
গোহগ্রামের রাস্তা সংস্কারের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, বিক্ষোভ

গোহগ্রামের রাস্তা সংস্কারের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, বিক্ষোভ

১১ মে, ২০২৬
গৃহকর্মী থেকে বিধায়ক: আউশগ্রামে কলিতা মাঝির অবিশ্বাস্য জয়ের গল্প

গৃহকর্মী থেকে বিধায়ক: আউশগ্রামে কলিতা মাঝির অবিশ্বাস্য জয়ের গল্প

১১ মে, ২০২৬