বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

মুখ্যমন্ত্রী আসছেন: বালুরঘাটে সাফাই অভিযান শুরু

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬
মুখ্যমন্ত্রী আসছেন: বালুরঘাটে সাফাই অভিযান শুরু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরের দিনক্ষণ ঘোষণা হতেই বালুরঘাটে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। দীর্ঘদিন ধরে অবহেলিত বালুরঘাট বিমানবন্দর এবং জেলা হাসপাতাল চত্বরে রাতারাতি শুরু হয়েছে জোরকদমে সাফাই অভিযান। এতদিন যে সমস্ত এলাকা আগাছা এবং আবর্জনার স্তূপে ঢেকে ছিল, ভিভিআইপি সফরের কল্যাণে তা এখন ভোলবদল করতে ব্যস্ত। প্রশাসনের এই অতি-সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, বালুরঘাট বিমানবন্দরের রানওয়ে এবং চারপাশের জঙ্গলাকীর্ণ এলাকা পরিষ্কার করার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। পাশাপাশি, বালুরঘাট জেলা হাসপাতালের ভোলবদল করতে কোমর বেঁধে নেমেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সারা বছর হাসপাতালের আনাচে-কানাচে নোংরা ও আবর্জনা জমে থাকলেও, এখন সেখানে চলছে বিশেষ ‘স্বচ্ছতা অভিযান’। সোমবার খোদ জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি, জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎকুমার রায়, সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ব্যক্তিগত সচিব অজয়কান্তি সরকার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বালুরঘাট জেলা হাসপাতালে সুপার অনঘ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা পরিদর্শনে এসেছিলেন।
বিধায়ক বিদ্যুৎকুমার রায় বলেন, মুখ্যমন্ত্রী আসবেন। তাই তার আগে আমরা বালুরঘাট বিমানবন্দর এবং জেলা হাসপাতাল পরিদর্শন করে দেখলাম। সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা তা দেখা হচ্ছে। পরবর্তীতে প্রশাসনিক বৈঠক হবে। আমরা চারজন বিধায়ক উপস্থিত থাকবো। বিরোধী দলের দুইজন বিধায়কের কথা বলতে পারছিনা। 
প্রশাসন সূত্রে খবর, ২ সেপ্টেম্বর বালুরঘাট বিমানবন্দরে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থাকতে পারেন। প্রথমে বিমানবন্দর পরিদর্শন করবেন। এরপর সোজা বালুরঘাট জেলা হাসপাতালে ঢুকবেন। ইতিমধ্যেই বালুরঘাট জেলা হাসপাতালে মেডিকেল কলেজ করার জন্য প্রস্তাবিত নকশা তৈরি করা হয়েছে। সুপার স্পেশালিটি বিল্ডিং এর একটি কক্ষে বসে সেই নকশা দেখবেন তিনি। সেগুলি খতিয়ে দেখে সোজা জেলা প্রশাসনিক ভবনের বালুছায়াতে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে জেলার ছয় জন বিধায়ককে ডাকা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।

আরও খবর