বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

চাবাহারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, উদ্বিগ্ন দিল্লি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬
চাবাহারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, উদ্বিগ্ন দিল্লি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এবার সরাসরি এসে লাগল ভারতের স্বার্থে। শান্তিচুক্তি ভেঙে ইরানের একাধিক সেতু, রেল স্টেশন এবং বিমানবন্দরে ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে আমেরিকা। এই তালিকায় বাদ পড়েনি ভারতের জন্য কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরও। জানা গিয়েছে, শুক্রবার এই চাবাহার বন্দর লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে মার্কিন সেনা। সমাজমাধ্যমে ইতিমধ্যেই সেই হামলার ভয়াবহ ভিডিও সামনে এসেছে। এই হামলার খবর ছড়াতেই সাউথ ব্লকের অন্দরে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

দীর্ঘ বছর ধরে ইরানের এই চাবাহার বন্দরে বিপুল অর্থ বিনিয়োগ করে এসেছে ভারত। ভারতের কাছে এই বন্দরের গুরুত্ব অপরিসীম। পাকিস্তানের গোয়াদর বন্দরকে ব্যবহার করে মধ্য এশিয়ায় একাধিপত্য তৈরি করতে চাইছে চিন। বেজিংয়ের সেই আগ্রাসী চালকে টক্কর দিতেই নয়াদিল্লি চাবাহার বন্দরকে নিজেদের প্রধান অস্ত্র হিসেবে গড়ে তুলেছিল। পাকিস্তান পথ না দিলেও, এই চাবাহারকে প্রবেশপথ করেই আফগানিস্তানসহ মধ্য এশিয়ার অন্যান্য দেশগুলিতে বাণিজ্যিক পণ্য পাঠায় ভারত। ফলে এই বন্দরে হামলার অর্থ ভারতের তৈরি করা বিকল্প বাণিজ্য পথটি সরাসরি ঝুঁকির মুখে পড়ে যাওয়া।
নয়াদিল্লির কূটনীতিবিদদের মতে, এই হামলা শুধু একটি পরিকাঠামোর ওপর আঘাত নয়, বরং ভারতের ভূ-রাজনৈতিক কৌশলে বড় ধাক্কা। মার্কিন এই বোমাবর্ষণের ফলে বন্দরে ভারতের চলমান প্রকল্পগুলি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখছে বিদেশ মন্ত্রক। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি ভারতের অর্থনীতি এবং জ্বালানি সুরক্ষাতেও বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ভারত এখন কী কূটনৈতিক পদক্ষেপ করে, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

আরও খবর