বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

সীমান্ত সুরক্ষায় শিলিগুড়িতে বৈঠক করবেন অমিত শাহ

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬
সীমান্ত সুরক্ষায় শিলিগুড়িতে বৈঠক করবেন অমিত শাহ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্ত সুরক্ষার সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই হাই-প্রোফাইল সফরে কৌশলগত কারণে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে উত্তরবঙ্গ এবং ‘চিকেনস নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডরকে। সফরসূচি অনুযায়ী, উত্তরবঙ্গ দিয়েই স্বরাষ্ট্রমন্ত্রীর এই রাজ্য সফর শুরু হচ্ছে। শুক্রবার রাতেই বিশেষ বিমানে শিলিগুড়িতে এসে পৌঁছাবেন তিনি। তাঁর এই আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলিগুড়ি ও সংলগ্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শনিবার শিলিগুড়ির উত্তরবঙ্গ সচিবালয় ‘উত্তরকন্যা’-য় একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে বসবেন অমিত শাহ। সেখানে সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-র শীর্ষকর্তাদের পাশাপাশি রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের থাকার কথা রয়েছে। আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, চোরাচালান রোধ এবং শিলিগুড়ি করিডরের নিরাপত্তা নিশ্চিত করতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উত্তরকন্যার বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রীর ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে যাওয়ার কথা রয়েছে। সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজের অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখবেন তিনি।
ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্ব ভারতকে জুড়ে রাখা অত্যন্ত সংবেদনশীল এই ‘চিকেনস নেক’ এলাকার নিরাপত্তা দিল্লির কাছে বরাবরই অগ্রাধিকার পায়। সম্প্রতি আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার বসানোর কাজে গতি আসায়, সেই কাজের বর্তমান পরিস্থিতি এবং কোনও আইনি বা জমি জট রয়েছে কি না, তা সরাসরি খতিয়ে দেখতেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন। এই সফরে সীমান্ত সুরক্ষার পাশাপাশি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য ও ফুলবাড়ি ল্যান্ড পোর্ট সংলগ্ন এলাকার পরিকাঠামো নিয়েও কর্তাদের সঙ্গে আলোচনা করতে পারেন শাহ।

আরও খবর