বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

‘ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম’, কর্ণাটকের কংগ্রেস মন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক, আসরে বিজেপি

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬
‘ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম’, কর্ণাটকের কংগ্রেস মন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক, আসরে বিজেপি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিবেদন: “ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ। কারণ এর সূচনা হয় মানবতা দিয়ে।” কর্ণাটকের উচ্চশিক্ষা মন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির এই একটি মন্তব্যকে কেন্দ্র করে দাক্ষিণাত্যের রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে। কংগ্রেস মন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে আসরে নেমেছে বিজেপি। বাসবরাজের অবিলম্বে পদত্যাগ অথবা নিঃশর্ত ক্ষমার দাবিতে সরব হয়েছে তারা।

সম্প্রতি কোপ্পাল জেলার কুকনুরে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন মন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি। সেখানে তিনি ইসলামকে একটি অত্যন্ত মহান এবং মানবতাবাদী ধর্ম হিসেবে বর্ণনা করেন। মন্ত্রীর দাবি, এই ধর্ম সম্পূর্ণভাবে বিজ্ঞানের ওপর প্রতিষ্ঠিত এবং মানুষকে সঠিক জীবনযাপনের শিক্ষা দেয়। একই সঙ্গে সমালোচকদের নিশানা করে তিনি বলেন, “যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, তারাই এই ধর্ম নিয়ে ভুল ধারণা পোষণ করে এবং ভুল মতামত গড়ে তোলে।”
মন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কর্ণাটকজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। বিরোধী দল বিজেপি এই বক্তব্যকে ‘তুষ্টিকরণের রাজনীতি’ বলে তীব্র আক্রমণ শানিয়েছে। গেরুয়া শিবিরের বক্তব্য, একজন ক্যাবিনেট মন্ত্রী হয়ে বাসবরাজ একটি নির্দিষ্ট ধর্মকে অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ বলতে পারেন না। এতে অন্যান্য ধর্মের অবমাননা হয়েছে। অবিলম্বে তাঁকে ক্ষমা চাইতে হবে, না হলে পদত্যাগ করতে হবে।
এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। এমনিতেই দিন দুয়েক আগে দুর্নীতির অভিযোগে শিবকুমার মন্ত্রিসভার এক মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। সেই ধাক্কা সামলে ওঠার আগেই নতুন করে বাসবরাজের এই মন্তব্য শাসক দল কংগ্রেসকে ব্যাকফুটে ঠেলে দিল। লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ ভারতে এই ধর্মীয় বিতর্ক কংগ্রেসের অস্বস্তি আরও বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী বা দলগতভাবে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

আরও খবর