বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

পঞ্চায়েত প্রধান ও উপ প্রধানকে রাস্তায় বের করে ঘেরাও, বিক্ষোভ

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
পঞ্চায়েত প্রধান ও উপ প্রধানকে রাস্তায় বের করে ঘেরাও, বিক্ষোভ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নুর আহমেদ, মেমারি: দুর্নীতির অভিযোগ তুলে এবার বাগিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা কিস্কু ও উপপ্রধান জামাল মল্লিককে পঞ্চায়েত অফিস থেকে রাস্তায় বের করে, ঘেরাও ও বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের মেমারী এক ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

অভিযোগ বাগিলা গ্রাম পঞ্চায়েতের ডিভিসি পাড় এলাকায় বিগত ৬ বছর হয়েছে পানীয় জলের লাইন বিস্তৃত হয়েছে। পঞ্চায়েতের একাধিক সংসদে পরিষেবা মিললেও ডিভিসি পাড় এলাকায় মেলেনি পানীয় জলের পরিষেবা। 

অন্যদিকে ডিভিসি পার সংলগ্ন এলাকায় অবৈধভাবে পঞ্চায়েতের কর আদায় করা হয়েছে বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, ডিভিসি ক্যানেল সংস্কারের জন্য ঐ এলাকায় বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। পঞ্চায়েত যখন তাদের কর আদায় করেছে সেক্ষেত্রে এলাকাবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা পঞ্চায়েতে করতে হবে বলেও তারা দাবি জানান। যদিও এই দুই বিষয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে নির্দিষ্ট কোন সদুত্তর মেলেনি। 

পঞ্চায়েতের প্রধান ঝর্ণা কিস্কু বলেন, বাগিলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৮ টি সংসদ রয়েছে। একাধিক সংসদে পানীয় জলের পরিষেবা মিললেও, ডিভিসি পাড় উঁচু এলাকা হওয়ায় পানীয় জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ইতিপূর্বে একাধিকবার পিএইচ দপ্তরের সঙ্গে বৈঠক করা হয়েছে, আগামী দিনে পঞ্চায়েতের যে কার্যকরী বৈঠক রয়েছে, সেখানে কিভাবে এই পানীয় জলের সমস্যার নিষ্পত্তি করা যায় তা খতিয়ে দেখা হবে।

আরও খবর