সর্বশেষ খবর
জনকল্যাণ শিবিরে হাজির পড়ুয়ারা
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের ভদ্রপুর গ্রামে পশ্চিমবঙ্গ সরকারের উদ্দ্যোগে দ্বিতীয় দিনের জনকল্যাণ শিবিরে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি হঠাৎ হাজির স্কুল পড়ুয়ারা। ঐ ব্লকের প্রসাদপুর রামরঞ্জন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলাশ রায়ের উদ্যোগে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কি হয় এই শিবিরে জানতে হাজির হন।
কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি বাস্তবায়িত করতে ও যোগ্য প্রাপকদের কাছে পৌঁছে দিতে এই জনকল্যাণ শিবিরের আয়োজন।পড়ুয়ারা বিভিন্ন দপ্তর গুলি ঘুরে ঘুরে দেখেন ব্লকের বিডিও প্রিয়াঙ্কা সাধু খাঁ মহাশয়ার সাথে এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তাদের সেইসব প্রকল্পের বিশেষত্ব নিয়ে বুঝিয়ে দেন। এছাড়াও বিজেপির জেলা সম্পাদক মালয় অধিকারী, মন্ডল সভাপতি সহ আরো অন্যান্য নেতৃত্বরা সরকারের নতুন কর্মসূচি গুলি আলোচনা করেন।এরপর স্বাস্থ্য আধিকারিকদের নেতৃত্বে পড়ুয়াদের নিয়ে আধিকারিকরা যোগ শিবিরের অংশ নেন। খুশি পড়ুয়ারা।

