বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

তৃণমূলে ভাঙন কাঁকসায়, কংগ্রেসে উপপ্রধান বিশ্বরূপ

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬
তৃণমূলে ভাঙন কাঁকসায়, কংগ্রেসে উপপ্রধান বিশ্বরূপ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ কাঁকসা ব্লকে বড়সড় ভাঙন ধরল শাসকদল তৃণমূলে। বুধবার তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন মলানদিঘি পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায়। কলকাতার বিধান ভবনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকারের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। কাঁকসা এলাকায় এই দলবদল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Tmc to Congress Kankasa
কংগ্রেসে যোগ দেওয়ার পরেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিশ্বরূপবাবু। তিনি বলেন, বর্তমান ভারতে বিজেপির মতো সাম্প্রদায়িক এবং লুটেরা শক্তিকে আটকাতে গেলে জাতীয় কংগ্রেসের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সাধারণ মানুষের কথা না ভেবে আদানি, আম্বানির দালালি করছেন। তিনি আরও জানান, কংগ্রেসের ধর্মনিরপেক্ষ আদর্শ এবং দেশের প্রতি দায়বদ্ধতা দেখেই তিনি এই প্রাচীন দলে শামিল হয়েছেন। এলাকায় সংগঠন মজবুত করতে তিনি সমস্ত স্তরের মানুষের পাশে দাঁড়াবেন।

Tmc to Congress Kankasa2
অন্য দিকে, এই যোগদান প্রসঙ্গে কাঁকসা ব্লক কংগ্রেসের সভাপতি পূরব বন্দ্যোপাধ্যায় বলেন, এলাকার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে আমাদের দলে নেওয়ার একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। যে কেউ চাইলেই তাকে দলে নেওয়া হবে না। একই সঙ্গে তিনি কাঁকসা ব্লকের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন জানান, বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করতে তাঁরা যেন অবিলম্বে কংগ্রেসের পতাকাতলে এসে হাত মেলান। এই দলবদলের ফলে মলানদিঘি পঞ্চায়েত এলাকায় তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়ল বলেই মত স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের।

Tmc to Congress Kankasa4

আরও খবর