বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

বোলপুরে উদ্ধার ৪ হাজার প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি

বোলপুরে উদ্ধার ৪ হাজার প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি

৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, বোলপুর: আদালতের সাফ নির্দেশ রয়েছে, কোনওভাবেই নিষিদ্ধ শব্দবাজি বিক্রি বা মজুত করা যাবে না। কিন্তু উৎসবের মরসুমে সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই আড়ালে চলছিল বেআইনি বাজির কারবার। পুজোর আবহে যখন বোলপুর জুড়ে উৎসবের প্রস্তুতি তুঙ্গে, তখনই গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ। রবিবার বোলপুরের একটি গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হলো প্রায় চার হাজার প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি। এই ঘটনায় সৌরভ চন্দ্র নামে এক বাজি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোলপুর থানার পুলিশ। ধৃত ব্যবসায়ীর বাড়ি বোলপুরের দর্জিপট্টি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই প্রশাসনের নজর এড়িয়ে বোলপুর ও তার আশেপাশের এলাকায় নিষিদ্ধ শব্দবাজি মজুত করার কাজ চলছিল। পুজোর দিনগুলিতে এই বাজি বাজারে চড়া দামে বিক্রির ছক ছিল ব্যবসায়ীদের। রবিবার গোপন সূত্রে বোলপুর থানার পুলিশের কাছে খবর আসে, একটি নির্দিষ্ট গোডাউনে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি লুকিয়ে রাখা হয়েছে। সেই খবরের ভিত্তিতেই সাতসকালে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ বাহিনী। গোডাউনের দরজা খুলতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। থরে থরে সাজানো ছিল নিষিদ্ধ চকোলেট বোমা থেকে শুরু করে তীব্র শব্দ উৎপাদনকারী একাধিক বাজি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বাজির পরিমাণ প্রায় চার হাজার প্যাকেট। যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। এই বিপুল পরিমাণ বাজি কোথা থেকে আনা হয়েছিল এবং এর পেছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে ধৃত সৌরভ চন্দ্রকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উৎসবের মরসুমে শান্তি ও শব্দদূষণ রুখতে এই ধরণের অভিযান আগামী দিনগুলিতেও জারি থাকবে বলে প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

তৃণমূলের টিকিটে সাংসদ, এ বার উপনির্বাচনে পদ্ম শিবিরের প্রার্থী কোয়েল

তৃণমূলের টিকিটে সাংসদ, এ বার উপনির্বাচনে পদ্ম শিবিরের প্রার্থী কোয়েল

৪ অক্টোবর, ২০২৬
পঞ্চমুন্ডীর বেদীর সামনে ঘট রেখে শুরু প্রাচীন দুর্গাপূজা

পঞ্চমুন্ডীর বেদীর সামনে ঘট রেখে শুরু প্রাচীন দুর্গাপূজা

৪ অক্টোবর, ২০২৬
চাকরি-প্রতারণা মামলায় খারিজ জামিন, জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অজিত

চাকরি-প্রতারণা মামলায় খারিজ জামিন, জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অজিত

৪ অক্টোবর, ২০২৬
কাশীতে এবার নিজস্ব ‘বঙ্গভবন’, অতিথি নিবাস গড়ছে রাজ্য

কাশীতে এবার নিজস্ব ‘বঙ্গভবন’, অতিথি নিবাস গড়ছে রাজ্য

৪ অক্টোবর, ২০২৬
টোটোর দাপটে নাজেহাল বর্ধমান, জ্যামে আটকাচ্ছে অ্যাম্বুলেন্সও

টোটোর দাপটে নাজেহাল বর্ধমান, জ্যামে আটকাচ্ছে অ্যাম্বুলেন্সও

৪ অক্টোবর, ২০২৬
নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস, আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তর

নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস, আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তর

৩ অক্টোবর, ২০২৬
জল কমতেই মাথাভাঙায় নদীভাঙন চরম, সেচদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ

জল কমতেই মাথাভাঙায় নদীভাঙন চরম, সেচদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ

৩ অক্টোবর, ২০২৬
১৬ বছর জেল কাটার পর ফের ভাইঝিকে ধর্ষণ, আমৃত্যু কারাদণ্ড

১৬ বছর জেল কাটার পর ফের ভাইঝিকে ধর্ষণ, আমৃত্যু কারাদণ্ড

২ অক্টোবর, ২০২৬
মৌতড় কালীমন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার গয়না

মৌতড় কালীমন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার গয়না

২ অক্টোবর, ২০২৬
মানসিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে GIMSH-এর অভিনব উদ্যোগ, মিলবে বিনামূল্যে চিকিৎসা

মানসিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে GIMSH-এর অভিনব উদ্যোগ, মিলবে বিনামূল্যে চিকিৎসা

২ অক্টোবর, ২০২৬
তিলে তিলে জমানো কয়েনে ১.৬০ লক্ষ টাকার গাড়ি! তারাপীঠের প্রসাদ

তিলে তিলে জমানো কয়েনে ১.৬০ লক্ষ টাকার গাড়ি! তারাপীঠের প্রসাদ

১ অক্টোবর, ২০২৬