বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

রাইড বাতিল করায় যাত্রীকে মারধর, শিলিগুড়িতে ধৃত চালক

রাইড বাতিল করায় যাত্রীকে মারধর, শিলিগুড়িতে ধৃত চালক

২৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অ্যাপ-ক্যাব বা বাইক ট্যাক্সির নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল। মদ্যপ অবস্থায় বাইক চালাতে চাওয়ায় রাইড বাতিল করায় এক যাত্রীর ওপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল এক র্যা পিডো চালকের বিরুদ্ধে। শুধু চড়-থাপ্পড় মারা নয়, বাইকের চাবি দিয়ে সজোরে আঘাত করে যাত্রীর মাথা ও কপাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই চালকের বিরুদ্ধে। শিলিগুড়ির এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ পেয়ে ভক্তিনগর থানার পুলিশ অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই যাত্রীর নাম ঋষভ। শিলিগুড়িতে যাতায়াতের জন্য তিনি ওই বাইক ট্যাক্সি বুক করেছিলেন। নির্দিষ্ট সময়ে চালক উজ্জ্বল বরুই বাইক নিয়ে হাজির হন। কিন্তু ঋষভ লক্ষ্য করেন, ওই চালক মদ্যপ অবস্থায় রয়েছেন। নিজের জীবন ও নিরাপত্তার ঝুঁকি না নিয়ে ঋষভ স্পষ্ট জানিয়ে দেন, তিনি ওই বাইকে যাবেন না এবং রাইডটি বাতিল করতে বলেন। অভিযোগ, রাইড বাতিলের কথা শুনতেই মেজাজ হারান উজ্জ্বল। বচসা চলাকালীন আচমকাই তিনি ঋষভের ওপর চড়াও হন এবং হাতের বাইকের চাবি দিয়ে সজোরে কপালে ও মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যাত্রী। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত যুবকের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ উজ্জ্বল বরুইকে গ্রেপ্তার করে। এই নজিরবিহীন ঘটনার পর অনলাইন পরিবহন অ্যাপগুলির চালকদের শারীরিক ও মানসিক স্থিতি এবং যথাযথ পুলিশ ভেরিফিকেশন নিয়ে সরব হয়েছেন সাধারণ মানুষ। এই চরম আতঙ্কের আবহে অনেকেই নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন।

জামুড়িয়ায় ক্ষেতমজুর সংগঠনের বিক্ষোভ, বিডিও অফিসে ডেপুটেশন

জামুড়িয়ায় ক্ষেতমজুর সংগঠনের বিক্ষোভ, বিডিও অফিসে ডেপুটেশন

২৯ সেপ্টেম্বর, ২০২৬
মার খেয়েও জেদে অনড় প্রাক্তন তৃণমূল নেতা, প্রেমিকাকে নিয়ে ফের পালাতে গিয়ে ধৃত

মার খেয়েও জেদে অনড় প্রাক্তন তৃণমূল নেতা, প্রেমিকাকে নিয়ে ফের পালাতে গিয়ে ধৃত

২৯ সেপ্টেম্বর, ২০২৬
বিজেপি আমলে কোচবিহারে দ্রুত জমি হস্তান্তর সীমান্তরক্ষী বাহিনীকে

বিজেপি আমলে কোচবিহারে দ্রুত জমি হস্তান্তর সীমান্তরক্ষী বাহিনীকে

২৯ সেপ্টেম্বর, ২০২৬
নন্দীগ্রামে নির্বাচনী প্রচার ঘিরে তুমুল অশান্তি, রক্তাক্ত বিজেপি

নন্দীগ্রামে নির্বাচনী প্রচার ঘিরে তুমুল অশান্তি, রক্তাক্ত বিজেপি

২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগ্নেয়াস্ত্র সহ ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ

আগ্নেয়াস্ত্র সহ ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ

২৮ সেপ্টেম্বর, ২০২৬
ডানকুনিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, তীব্র আতঙ্ক

ডানকুনিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, তীব্র আতঙ্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৬
মুর্শিদাবাদে ‘হুগলি সংকল্প’ অভিযানের চমক, মঞ্চে সাইবার সুরক্ষা ও সেনায় কেরিয়ারের পাঠ

মুর্শিদাবাদে ‘হুগলি সংকল্প’ অভিযানের চমক, মঞ্চে সাইবার সুরক্ষা ও সেনায় কেরিয়ারের পাঠ

২৮ সেপ্টেম্বর, ২০২৬
মল্লারপুরে ভুয়ো লটারির চক্রে বড়সড় সাফল্য, উদ্ধার প্রায় ১ কোটি টাকার টিকিট

মল্লারপুরে ভুয়ো লটারির চক্রে বড়সড় সাফল্য, উদ্ধার প্রায় ১ কোটি টাকার টিকিট

২৮ সেপ্টেম্বর, ২০২৬
দেগঙ্গায় কিশোরের রহস্যমৃত্যু, গ্রেফতার নিজের গর্ভধারিণী মা

দেগঙ্গায় কিশোরের রহস্যমৃত্যু, গ্রেফতার নিজের গর্ভধারিণী মা

২৮ সেপ্টেম্বর, ২০২৬
“প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মৃতদেহ দাহ করব না”– বিস্ফোরক মৃত বিজেপি কর্মীর ছেলে

“প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মৃতদেহ দাহ করব না”– বিস্ফোরক মৃত বিজেপি কর্মীর ছেলে

২৮ সেপ্টেম্বর, ২০২৬
শালবনিতে চাষের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একঝাঁক হাতির মর্মান্তিক মৃত্যু

শালবনিতে চাষের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একঝাঁক হাতির মর্মান্তিক মৃত্যু

২৮ সেপ্টেম্বর, ২০২৬